সোহেল রানা : আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেন। ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন এ সাহিত্যিক। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে ২০০১ সালে সাংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়। স্মৃতি কেন্দ্রটি অযত্ন অবহেলায় পড়ে আছে। সরকারী ভাবে পর্যটন কেন্দ্র ঘোষণা বাস্তবায়ন আজও হয়নি। অযত্ব-অবহেলায় জৌলশ হারিয়েছে এ কেন্দ্রটি।
মশাররফ রচিত ‘বিষাদ সিন্ধু’ (১৮৮৫) ও ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) বই দুটি জনপ্রিয়তার উত্তাল ঊর্মির তালে খেয়া বেয়ে চলছে নিরবধি। মুক্ত মন, উদার শিল্পদৃষ্টি, সমাজমনস্কতা, অসাম্প্রদায়িক চেতনা তাঁর জীবন ও সাহিত্যচর্চায় প্রতিফলিত হয়েছে উজ্জ্বল সত্যের উন্মুক্ত আলোকে।
মীর মশাররফ হোসেনের স্মৃতিকে ধারণ করে রাজবাড়ীসহ আশেপাশে কয়েকটি জেলার মানুষের মধ্যে শিল্প-সাহিত্যের বোধ ও জ্ঞানের বিকাশ ঘটবে এমনই লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রের প্রতিষ্ঠা। প্রতিষ্ঠালগ্ন থেকে বাংলা একাডেমি স্মৃতিকেন্দ্রটি সার্বিকভাবে পরিচালনা করছে। মীর মশাররফ হোসেন ও তাঁর স্ত্রী বিবি কুলসুম, ভাই মীর মোকাররম হোসেন ও মোকাররম হোসেনের স্ত্রী বিবি খোদেজার সমাধি ঘিরে নৈসর্গিক পরিবেশে স্থাপিত স্মৃতিকেন্দ্রটি। মূল ভবন পেরিয়ে সমাধিসৌধের দিকে পা বাড়ালেই চোঁখে পড়বে ব্রোঞ্জের তৈরি সাহিত্যিকের দৃষ্টিনন্দন আবক্ষ ভাস্কর্য। স্মৃতিকেন্দ্রে রয়েছে বাংলা একাডেমির একটি বই বিক্রয়কেন্দ্র, সেমিনার কক্ষ, প্রামাণ্য সংগ্রহশালা, সুসজ্জিত ও সমৃদ্ধ একটি গ্রন্থাগার, পাঠাগার, বিশেষ অতিথি কক্ষ ইত্যাদি।
এমন একটি নান্দনিক স্থাপনাকে ঘিরে দর্শনার্থীদের জ্ঞানার্জনের প্রচণ্ড আকাঙ্খা পূরণ করছে স্মৃতিকেন্দ্রের গ্রন্থাগার। প্রতিদিন স্কুল, কলেজের শিক্ষার্থীসহ নানা বয়সের জ্ঞানপিপাসু মানুষ গ্রন্থাগারে আসেন এবং জ্ঞান অন্বেষণ করেন। দর্শনার্থীরা স্মৃতিকেন্দ্রের প্রতিটি কোনায় কোনায় মীর মশাররফ হোসেনকে খুঁজে পান বহুমাত্রিক তথ্য ও উপাত্তে। প্রবেশের প্রথম পদক্ষেপ থেকেই সাহিত্যিককে জানার নানা উপকরণে সজ্জিত স্মৃতিকেন্দ্র প্রাঙ্গণ। স্মৃতিকেন্দ্রে বাংলা একাডেমি প্রকাশিত সকল বই পঁচিশ শতাংশ কমিশনে বিক্রি হয়। বাংলা একাডেমির এ উদ্যোগ পাঠকদেরকে গুণগত মানের বই প্রাপ্তির সুযোগ তৈরি করে দিয়েছে।
সংস্কৃতির মধ্যে যে অনুশীলনজাত মননগত উৎকর্ষ ও মূল্যবোধ রয়েছে তা-ই মানবসম্পদের উন্মেষ ঘটায়। সংস্কৃতি মানুষের জীবনযাপনের মূলসূত্র নির্ধারণ করে। একটি জাতির জনগোষ্ঠীর মান পরিমাপ করা যায় সে জাতির সাহিত্য সংস্কৃতি পর্যালোচনা করে। বিদগ্ধ সাহিত্যজন মীর মশাররফ হোসেনের স্মৃতি বিজড়িত প্রতিষ্ঠানটিকে সাহিত্য সংস্কৃতি চর্চায় বিশেষায়িত হিসেবে গড়ে তুলতে বাংলা একাডেমি বহুমাত্রিক উদ্যেগ গ্রহণ করেছে। অমর একুশে গ্রন্থমেলা ২০১৯-এ প্রথমবারের মত এখানে তথ্যকেন্দ্র চালু ও বই বিক্রয়ের উদ্যোগ গ্রহণ করা হয়। গ্রামীণ পরিবেশে এমন আয়োজন মানুষের চিত্তাকর্ষণ করে। স্মৃতিকেন্দ্রের সংগ্রহশালাটি সাজানো হয়েছে সাহিত্যিকের বিভিন্ন উক্তি ও তাঁর সাথে প্রাসঙ্গিক ও রূপক ছবি ফ্রেমে বাঁধাই করে। এছাড়া লেখকের স্বাক্ষর, লেখকের কবিতা (যা তিনি লিখেছিলেন স্ত্রী বিবি কুলসুমের প্রয়াণে কাতর হয়ে) ইত্যাদি প্রদর্শন করা হয় সংগ্রহশালাতে।
প্রতিবছর ১৩ই নভেম্বর সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বাংলা একাডেমি স্মৃতিকেন্দ্রে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। অনুষ্ঠানটি এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় ও কাঙ্খিত। দিনটিতে নারী-পুরুষ নির্বিশেষে সবাই স্মৃতিকেন্দ্রে আসে ও অনুষ্ঠান উপভোগ করে। স্মৃতিকেন্দ্রের বাহিরে হরেক রকমের জিনিসপত্র ও খাবারদাবারের পশরা সাজিয়ে বসে দোকানিরা। এক কথায় সাহিত্যিকের জন্মবার্ষিকী এ অঞ্চলের মানুষের জন্য এক বিশেষ পার্বণ। জীববৈচিত্র সংরক্ষণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র সচেতন রয়েছে। স্মৃতিকেন্দ্রটি দোয়েল, কোকিল, বউ কথা কও, ঘুঘু, হুতুম পেঁচা, কাঠঠোকরা, কাঠবিড়ালীদের অভয়ারণ্য। ঝাউ গাছে বাসা বাঁধে ঘুঘু পাখি। ডিম পাড়ে, বাচ্চা ফোঁটায়। স্মৃতিকেন্দ্রটি তাদের নিরাপদ ঠিকানা। স্মৃতিকেন্দ্র সারাদিন মুখরিত থাকে বউ কথা কও পাখির ডাকে। এছাড়া স্মৃতিকেন্দ্রের গাছে ধরা নানা প্রজাতির ফল খেতে কাঠবিড়ালীদের সারাদিনের যে ব্যস্ততা তা দেখলে যে কারো মনোরঞ্জণিত হতে বাধ্য।
সবুজ ঝাউগাছে ঘেরা সমাধিসৌধ যদি পাখির চোঁখে দেখা হয় তাহলে মনে হয় যেন সবুজ আর সাদা মিলেমিশে এক নতুন রঙের সৃষ্টি হয়েছে। সে সৌন্দর্য শুধু চোঁখ মেলে দেখা যায়, সে সৌন্দর্য্যে স্নিগ্ধ হওয়া যায়, তবে বর্ণনা করা যায় না। সবুজ ঘাসের বুকে চারটি সমাধি সারিবদ্ধভাবে অবস্থিত। সমাধির ভেতরে লাল পাতার বাহারি গাছ সমাধিগুলোকে জড়িয়ে আছে পরম মমতায়। দর্শনার্থীরা লাল আর সবুজের মাঝে চিরশায়িত সাহিত্যিক মীর মশাররফ হোসেনের স্মৃতিকে খুঁজে ফেরে প্রতিদিন। আগামীতে স্মৃতিকেন্দ্রে একটি গানের স্কুল ও একটি চিত্রাঙ্কণের স্কুল চালু করার বিষয়ে বাংলা একাডেমির সদিচ্ছার প্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জনমত জরিপ করে আশাব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। পাঠাগার কার্যক্রমের পাশাপাশি গান ও চিত্রাঙ্কণের স্কুল চালু করা গেলে এ এলাকায় মানবসম্পদ উন্নয়নের মধ্য দিয়ে সাহিত্য-সংস্কৃতির উন্মেষপর্বের শুভ সূচনা হবে।
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র সারাদিনের কর্মব্যস্ত মানুষের জীবনে একটুখানি প্রাণচাঞ্চল্য ফিরে পাওয়ার জায়গা। সব বয়সের, সব শ্রেণি-পেশার মানুষ স্মৃতিকেন্দ্রটিকে উপভোগ করে নিজস্ব আঙ্গিকে। তবে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য অনুযায়ী সাহিত্যিকের জীবন ও সাহিত্য গবেষণা এবং বাংলাদেশের সাহিত্য সংস্কৃতি গবেষণার মাধ্যমে হতে পারে দেশের প্রণিধানযোগ্য একটি প্রতিষ্ঠান। সে লক্ষ্যেই বাংলা একাডেমির ধারাবাহিক ও ঐকান্তিক প্রচেষ্টায় সৃজনশীল নীতিমালা, কর্মকাণ্ড ও অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে নবযুগের নবপ্রভায় উদ্ভাসিত হতে যাচ্ছে বাংলা একাডেমি পরিচালিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার এক নিভৃত পল্লী নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রাম। কালজ¦য়ী উপন্যাস ‘বিষাদ সিন্ধু’র রচয়িতা মীর মশাররফ হোসেনের সমাধিস্থলকে ঘিরে এ গ্রামটি এখন অনেকেরই চেনা। মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ার মাতুলালয়ে জন্মগ্রহণ করলেও তার জীবনের প্রায় পুরো সময় অতিবাহিত হয়েছে পৈতৃক নিবাস পদমদী গ্রামে। এখানেই মীর মশাররফ হোসেন তার জীবনের উল্লেখযোগ্য কাব্য, উপাখ্যান, উপন্যাস, নাটক, আত্মজীবনী, অনুবাদ ও প্রবন্ধ রচনা করেন। বাংলা একাডেমীর তত্ত্বাবধানে এখানে নির্মিত হয়েছে মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্র। ২০০১ সালের ১৯ এপ্রিল ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা। বাংলা একাডেমী এ কেন্দ্রের তত্ত্বাবধানের জন্য একজন সহকারী পরিচালকসহ ৫ জন কর্মচারী নিয়োগ করেছে। মীর মশাররফ হোসেন লিখিত গ্রন্থসমূহ: রত্নবতী (উপন্যাস) ১৮৭৩, বসন্তকুমারী (নাটক) ১৮৭৩, জমিদার দর্পণ (নাটক) ১৮৬৯, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু (কবিতাগ্রন্থ) ১৮৭৩, এর উপায় কি (প্রহসন) ১৮৭৬, বিসাদসিন্ধু ঐতিহাসিক (উপন্যাস) ১৮৮৫-৯১, সঙ্গীতলহরী ১৮৮৭, গো-জীবন (প্রবন্ধ) ১৮৮৯, উদাসীন পথিকের মনের কথা (জীবনী) ১৮৯৯, গাজী মিয়ার বস্তানী (রম্যরচনা) ১৮৯৯, মৌলদ শরীফ পদ্যে পদ্যে লিখিত (ধর্মীয় গ্রন্থ) ১৯০০, মুসলমানের বাঙ্গালা শিক্ষা ছাত্রপাঠ্য (প্রথম ভাগ) ১৯০৩ এবং (দ্বিতীয় ভাগ) ১৯০৮, বিবি খোদেজার বিবাহ (কাব্য) ১৯০৫, হযরত ওমরের ধর্মজীবন লাভ (কাব্য) ১৯০৫, হযরত বেলালের জীবনী প্রবন্ধ) ১৯০৫, হযরত আমীর হামজার ধর্মজীবন লাভ (কাব্য) ১৯০৫, মদিনার গৌরব (কাব্য) ১৯০৫, মদিনার গৌরব (কাব্য) ১৯০৬, মোশ্লেম বীরত্ব (কাব্য) ১৯০৭, এসলামের জয় (প্রবন্ধগ্রন্থ) ১৯০৮, আমার জীবনী (আত্মজীবনী) ১৯০৮-১০, বাজীমাত (কাব্য) ১৯০৮, হযরত ইউসোফ (প্রবন্ধ গ্রন্থ) ১৯০৮, খোতবা বা ঈদুল ফিতর (কাব্য) ১৯০৮ ও বিবি কুলসুম (জীবনী) ১৯১০।
১৩ নভেম্বর ১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজনে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে।
মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র সুত্রে জানাগেছে, স্মৃতি কেন্দ্রে বর্তমানে সহকারী অফিসার, ১ জন অফিস সহকারী, একজন এমএলএসএস, ২জন নিরাপত্তা প্রহরী, একজন মালি কাম পরিচ্ছন্নতাকর্মী কর্মরত। তবে সহকারী পরিচালক ও গ্রন্থগারিক পদ শুন্য রয়েছে। লাইব্রেরীতে ৩ হাজার ১৫৮টি বই থাকলেও মীর মশাররফ হোসেনের জীবনী ও বিষাদ সিন্ধু ছাড়া মীরের আর তেমন কোন বই নেই। সিকিউরিটি লাইট থাকলেও ল্যাম্পপোস্টের লাইট বিকল। স্মৃতি কেন্দ্রের ভবন ২০১৩ সালে রং ও সংস্কার করা হলেও বর্তমানে বেহাল দশায় পরিনত হয়েছে। ভবনের অনেক স্থানে পলেস্থরা খসে পড়ছে। বসার জন্য তৈরী বেঞ্চ গুলো বসার অনুপযোগী হয়ে পড়েছে। সাপ্তাহিক ছুটি শুক্রবার হলেও পর্যটকদের সুবিধার্থে শুক্রবার ও শনিবার খোলা রাখার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে দর্শনার্থীদের বসার, থাকা, খাওয়া ও ফ্রেস হওয়ার কোন ব্যবস্থা নেই। মীরের জন্ম বার্ষিকী উপলক্ষে রংয়ের ও ধোয়া মোচার কাজ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা মহসীন হোসেন ইকবাল বলেন, মীরের জন্ম ও মৃত্যু বার্ষিকীতে শুধু এখানে দু’টি সামান্য আয়োজন হয়। পর্যটন কেন্দ্র ঘোষণা ও মীরের নামে সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয়ের দাবী জানিয়ে আসলেও তা কার্যকর হয়নি। দুর-দুরান্ত থেকে ভ্রমন পিয়াসুরা আসলেও তাদের থাকা খাওয়ার কোন সু-ব্যবস্থা নেই। সরকারী ভাবে এখানে বাস স্থানের ব্যবস্থা থাকলে দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয় না। আমরা সরকারের নিকট ব্যবস্থা গ্রহণের দাবী জানাই।
তারা আরও বলেন, আসলে দর্শনার্থীরা এসে এখানে বসার জায়গা, পিকনিক স্পট, ভালো পরিবেশ না পাওয়ায় বেশিক্ষণ থাকেন না। তবে সরকারী ভাবে রেস্ট হাউজ, বসার জায়গা, পিকনিক স্পটের ব্যবস্থা করলে স্মৃতি কেন্দ্রটি যে উদ্দেশ্য করা তার বাস্তবায়ন হতো। আমরা দ্রুত স্মৃতি কেন্দ্রকে পর্যটন কেন্দ্র ঘোষণার দাবী জানাচ্ছি।
স্মৃতি কেন্দ্রে কর্মরতরা বলেন, স্মৃতি কেন্দ্রটি বৃহস্পতিবার বন্ধ থাকে। ল্যাম্পপোস্টের লাইট বিকল ও ভবন সংস্কার ও রংয়ের জন্য বাংলা একাডেমিতে চিঠি প্রেরণ করা হয়েছে। এখানে দর্শনার্থীদের আমরা সকল প্রকার সহযোগিতা করে থাকি। স্মৃতি কেন্দ্রের লাইব্রেরীতে প্রায় ৪ হাজার বই রয়েছে। সেখানে মীরের জীবনী ও বিষাদ সিন্ধু ছাড়া বাংলা একাডেমির প্রকাশিত বই রয়েছে। সারা বছর বই বিক্রির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা (বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ) দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে। এখানে বই বিক্রয়কেন্দ্র সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত খোলা। গ্রন্থাগার সকাল ১০ টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত।
যেভাবে আসা যায় স্মৃতিকেন্দ্রে, ঢাকা থেকে (গাবতলী বাস টার্মিনাল) সড়কপথে এসি অথবা নন-এসি বাসে যাতায়াত করা যায়। ঢাকা থেকে রাজবাড়ীর দূরত্ব ১২০ কি.মি.। গাবতলী বাস টার্মিনাল থেকে রাবেয়া পরিবহন, রোজিনা পরিবহন, লালন পরিবহন, সৌহার্দ পরিবহনে করে রাজবাড়ী আসা যায়। রাজবাড়ী সদর থেকে ইজিবাইক অথবা স্কুটারযোগে বহরপুর বাজার হয়ে নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে অবস্থিত মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রে সরাসরি আসা যায়। এছাড়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শহর থেকে আনন্দবাজার হয়ে স্মৃতিকেন্দ্রে আসা যায়।
মীর মশাররফ হোসেন কলেজের বাংলা বিভাগের প্রভাষক ভবেন্দ্রনাথ বিশ^াস বলেন, মীর মশাররফ হোসেন ব্যাপ্তি ছড়িয়ে দিতে হবে। আগে পাঠ্য বইয়ে জমিদার দর্পন একটি অধ্যায় ছিল, কিন্তু এখন নেই। যদি থাকতো তাহলে বর্তমান প্রজন্ম মীরের সম্পর্কে আরও ভালো ধারণা থাকতো। আমি চাই পাঠ্য বইয়ে মীরের একটি অধ্যায় থাকা আবশ্যক।
তিনি আরও বলেন, এখানে লাইব্রেবী উন্মুক্ত করা, দর্শনার্থীদের জন্য বসার, থাকার ব্যবস্থা করা, ব্যাপক ভাবে প্রচারের ব্যবস্থা করা। আর দ্রুত এ স্মৃতি কেন্দ্রটি সংস্কার করে উপযোগী হিসেবে তৈরী করা। মীরের নামে জাতীয় পদক প্রদানের ব্যবস্থা করার দাবী জানাই।
মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রাজ্জাকুল আলম বলেন, মীরের স্মৃতি কেন্দ্রের লাইব্রেরী মীরের লেখা পর্যাপ্ত বইয়ের সল্পতা, এখানে বই থাকলে শিক্ষার্থীরা জানতে পারে। এখানে সৌন্দর্য ঠিক রেখে বসার ব্যবস্থা, দর্শনার্থীদের জন্য বিনোদনের ব্যবস্থা, থাকার ব্যবস্থা থাকলে দুর-দুরান্ত থেকে দর্শনার্থীরা আসবে। বর্তমান যে অবস্থা তাতে দিন দিন জৌলশ হারিয়ে যাচ্ছে।
রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব তুহিনুর রহমান বলেন, গত ১৭ বছর মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্রে কোন কাজ হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ স্মৃতি কেন্দ্র আরও সমৃদ্ধ হবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালে এ স্মৃতি কেন্দ্রটি উদ্বোধন করেন।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ দিন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, জেলা প্রশাসক আফরোজা পারভীন সহ বাংলা একাডেমির মহাপরিচালক সহ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
তিনি আরও বলেন, স্মৃতি কেন্দ্র সংস্কার বা উন্নয়নমুলক কর্মকান্ড বাংলা একাডেমি করবে, এটা আমাদের এখতিয়ার নেই।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন