রুবেলুর রহমান : এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য, জুলাই গণঅভ্যুথ্থানের সমন্ময়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়ী কুষ্টিয়ায় অগ্নিসংযোগের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৬টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এনসিপি জেলা শাখার উদ্দ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, এনসিপি রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব পলাশ খান আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রাশেদ, সাংগঠনিক সম্পাদক সাইদুরজামান সাকিব গোয়ালন্দ উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন।
এ সময় বক্তারা ব্যার্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, দেশের বিভিন্নস্থানে নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটছে। তার সুষ্ঠ বিচার হচ্ছে না। গত বুধবার রাতে কুষ্টিয়ায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য, জুলাই গণঅভ্যুথ্থানের সমন্ময়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়ীতে অগ্নিসংযোগ করা হয়েছে। যার প্রমান থাকার পরও পুলিশ তাদের গ্রেফতার করছে না। দ্রুত সময়ের মধ্যে দুস্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যত্থায় বাধ্য করা হলে নিজেদের মত করে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন