স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৩জন মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার ধাওয়াপাড়ার মৃত দলুরুদ্দিন সরদারের ছেলে জামাল সরদার (৪৮), বড় লক্ষীপুর গ্রামের মৃত রহমান বিশ্বাসের ছেলে মোঃ শহীদ বিশ্বাস (৫৫), গোয়ালন্দ ঘাট থানার শামসু মাস্টার পাড়ার মৃত মজিদ শেখের ছেলে হাতেম শেখ (৫৭)।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২ টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সদস্যবৃন্দ এ অভিযান পরিচালনা করেন। অভিযানে গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে জামাল সরদার, হাতেম শেখ ও মোঃ শহীদ বিশ্বাসের দেহ তল্লাশি কালে হেরোইন সহ হাতেনাতে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক প্রত্যেক আসামীকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন। আসামীদেরকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন