সোহেল রানা : আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মদিন আজ ১৩ নভেম্বর। এ উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী,এমপি। বিশেষ অতিথি থাকবেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন-অর রশিদ, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম। সভাপ্রধান হিসেবে থাকবেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। আলোচক থাকবেন, রাজবাড়ী মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদের সভাপতি অধ্যাপক সালাম তাসির, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক মোঃ সাইফুর রহমান ( খোকন মাহমুদ)। প্রবন্ধকার হিসেবে থাকবেন, লেখক ও গবেষক অধ্যাপক আবুল আহসান চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দিবেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম। স্বাগত বক্তা থাকবেন, বাংলা একাডেমির সচিব (উপ-সচিব) ড. মোঃ সেলিম রেজা। সকাল ১০ টায় সেমিনার, সকাল ৯.৪০টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিদর্শন, সকাল সাড়ে ৯টায় মীর মশাররফ হোসেনের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। ১৩ নভেম্বর ১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমির আয়োজনে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করেছে।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার লাহিনীপাড়ার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন সাহিত্যিক মীর মশাররফ হোসেন। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে ২০০১ সালে সাংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়। মশাররফ রচিত ‘বিষাদ সিন্ধু’ (১৮৮৫) ও ‘জমীদার দর্পণ’ (১৮৭৩) বই দুটি জনপ্রিয়তার উত্তাল ঊর্মির তালে খেয়া বেয়ে চলছে নিরবধি। মুক্ত মন, উদার শিল্পদৃষ্টি, সমাজমনস্কতা, অসাম্প্রদায়িক চেতনা তাঁর জীবন ও সাহিত্যচর্চায় প্রতিফলিত হয়েছে উজ্জ্বল সত্যের উন্মুক্ত আলোকে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন