প্রধানমন্ত্রী বার্তা দিয়েছে নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে : সংস্কৃৃতি প্রতিমন্ত্রী খৈয়ম

লেখক:
প্রকাশ: ২ ঘন্টা আগে

মেহেদী হাসান : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, খেলার মধ্য দিয়ে সমাজটাকে ঠিক করতে হবে।
শুক্রবার বিকেলে রাজবাড়ীর দাদশী ইউনিয়নের সুর্য শিখা ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, সমাজে মাদকসহ নানান ধরনের সমস্যা রয়েছে তাই প্রধানমন্ত্রী তারেক রহমান বার্তা দিয়েছে নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে।
সুর্য শিখা ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলায় জায়ান স্পোটিং ক্লাব শিশু কিশোর ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে। খেলা শেষে বিজয়ী ও রানাস আপ দলের খেলোয়ারদের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মসহ অতিথিরা।
এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নঈম আনসারি, জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জরুল আলম দুলাল, দাদশী ইউনিয়নের সুর্য শিখা ক্লাবের সভাপতি মোতালেব হোসেনসহ হাজার হাজার ফুটবল প্রেমী উপস্থিত ছিলেন।