মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের চলমান রাষ্ট্র বিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদের নেতৃত্বে উপজেলা ও পৌর বিএনপি অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে পাংশা সরকারি জর্জ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিশাল এক বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ কামরুল আলম। এ সময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। এতে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পাংশা পৌর শহরের রাজপথ।
পথসভায় বক্তারা আওয়ামী লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এ সময় পাংশা উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, সেচ্ছাসেবক দল, মহিলাদল, বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন