বালিয়াকান্দি প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৮তম প্রতিষ্টা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিবসটি উদযাপন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল সকালে উদীচীর কার্যালযের সামনে জাতীয় ও প্রতিষ্টানিক পতাকা উত্তোলন, শোভা যাত্রা, আলোচনা সভা, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদীচীর সভাপতি মোঃ শাহাদত হোসেনের সভাপতিত্বে ও উদীচীর সংগীত শিক্ষক দেবাশীষ ভট্টাচার্য’র সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি গোলাম শওকত সিরাজ, বালিয়াকান্দি সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যাক্ষ সাবেরা বেগম, উদীচীর উপদেষ্টা এস এম দাউদ খান, সহসভাপতি মোঃ ছলেমান আলী মোল্লা দুলু, উদীচীর সাধারণ সম্পাদক মনিন্দ্রনাথ মজুমদার প্রমূখ। বিকালে প্রতিষ্টানের শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন