সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার আড়ৎপট্টি এলাকায় ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ড্রেনের প্রশস্ততা ও রোডের বিষয়ে অনিয়ম পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছে পৌর কতৃপক্ষ।
গোয়ালন্দ পৌরসভার তথ্যমতে, পৌরসভায় মোট দুই হাজার ৮০৪ মিটার দৈর্ঘ্যরে ছয়টি ড্রেন এবং পাঁচ হাজার ৯৮৪ মিটার সড়কের ১০টি স্থানে সংস্কারের কাজ চলমান রয়েছে। যার মোট ব্যায় হবে ১০ কোটি ৯০ লাখ ২৭ হাজার টাকা। ‘স্থানীয় সরকার বিভাগের ৩০ পৌরসভার পানি সরবরাহ প্রকল্পের আওতায়’ (আইইউজিআইপি) ১৯০ মিটার দৈর্ঘ্য ও দুই ফুট দেড় ইঞ্চি প্রশস্তের ওই ড্রেনটি নির্মাণের কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স।
ঠিকাদারি প্রতিষ্ঠান রংপুরের মেসার্স শাম্মি বিল্ডার্স’র পক্ষে আব্দুল আলিম বলেন, কাজের ধরন নিয়ে কিছু প্রশ্ন উঠায় তারা কিছু নির্দেশনা দিয়েছে সেই অনুযায়ী কাজের প্রস্তুতি চলছে। তবে পুরো ড্রেন ৩৬ ইঞ্চি করে করা হয়েছে, তাছাড়া কাজে ব্যবহৃত রড নিয়েও প্রশ্ন উঠেছে। এ সিডিউলের অন্যান্য কাজে শুরু থেকেই বিভিন্ন সময়ের অনিয়মের অভিযোগ উঠেছে। প্রশস্ততা ১ মিটার থাকার কথা থাকলেও ৩৬ ইঞ্চি করার বিষয়ে বলেন আমরা কোথাও কোথাও এর বেশি করেছি। যে সমস্ত জায়গায় ৩৬ করে ঢালাই দেওয়া হয়েছে, সেগুলো ঠিক করবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি সেগুলো ঠিক আছে বলে জানান।
গত রবিবার সরেজমিনে গেলে সুপ্রিম কোর্টের আইনজীবী সফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান ইচ্ছে করে আমার প্রায় সাত ইঞ্চি জায়গা বেশি দখল করে ড্রেন নির্মাণ করছেন। অথচ সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস আক্তারকে সুবিধা দিতে সেখানে ড্রেন সাত ইঞ্চি কমিয়ে দেওয়া হয়েছে। এসময় দেখা যায় এ্যাডভোকেট সফিকুল ইসলাম সহ সামনের রাস্তায় প্রায় সাত ইঞ্চি জায়গা ফাঁকা রেখে ড্রেন নির্মাণ করছেন অথচ অন্য পাশে রাস্তা কেটে ওই পাশের প্রায় সাত ইঞ্চি জায়গা রক্ষা করার চেষ্টা করা হচ্ছে।
সফিকুল ইসলাম আরও বলেন, এ বিষয়ে আমি বারবার মোঃ নিজাম উদ্দিন শেখকে ফোন এবং ম্যাসেজ করলেও তিনি ফোন ধরেননি এবং ম্যাসেজের কোন উত্তর দেননি।
গোয়ালন্দ পৌরসভার নির্বাহী প্রকৌশলী ফেরদৌস আলম খান বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে কাজে কিছু বিষয়ে অনিয়ম থাকায় ইতিমধ্যে কাজটি বন্ধ রাখা হয়েছে। সিডিউলের বাইরে কাজ করার কোন সুযোগ নেই।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন