স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় ইয়াবাসহ আটক ২জনকে মোবাইল কোর্টের অভিযানে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলো, পাংশা উপজেলার চরপাড়া গ্রামের মৃত আঃ কুদ্দুস সরদারের ছেলে মোঃ ইদ্রিস সরদার (৪২), চরঝিকড়ী গ্রামের মোঃ লুৎফর মোল্লার ছেলে মোঃ নিফাজ মোল্লা (৪০)।
শনিবার (১৪ নভেম্বর) রাত দেড় টার সময় পাংশা থানা পুলিশ পাংশা উপজেলার হাবাসপুর চরপাড়া এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ইদ্রিস সরদার ও মোঃ নিফাজ মোল্লাকে আটক করে। পাংশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সাদ আহম্মেদকে সংবাদ দিলে তিনি মোবাইল কোর্টের মাধ্যমে চার মাস ও তিন মাস করে কারাদন্ড এবং একশত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ইয়াবাসহ ২জনকে আটক করে মোবাইল কোর্টে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের রাজবাড়ী কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন