স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে মাদক মামলায় ওবায়দুর রহমান ওরফে রুবেল নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে। তিনি যশোরের ঝিকরগাছা থানার গুলবাগপুর গ্রামের আজিজুর সরদারের ছেলে। রায়ের সময় আসামী পলাতক ছিল।
রবিবার দুপুরে রাজবাড়ী বিশেষ জজ আদালতের বিচারক ইউসুফ হোসেন এ রায় প্রদান করেন।
মামলা সুত্রে জানাগেছে, ২০১২ সালের ১৫ অক্টোবর রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অভিযানে ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর সাইনবোর্ড এলাকায় বাসে তল্লাশীকালে সোহাগ পরিবহনে থাকা যাত্রীবেশী মাদক ব্যবসায়ী ওবায়দুর রহমান ওরফে রুবেলকে তরল সাড়ে ৪ কেজি ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ডিবি পুলিশ রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করেন।
রাজবাড়ী বিশেষ জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউর এ্যাড. মোঃ আয়ুব আলী খান বলেন, মাদক মামলায় ওবায়দুর রহমান ওরফে রুবেল নামে এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক। এ রায়ে আমরা সন্তষ্ঠ। এ ধরণের রায়ের ফলে সমাজে মাদক প্রবনতা হ্রাস পাবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন