স্টাফ রিপোর্টার : গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আজীবন সংগ্রামী বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজবাড়ী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত এ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী স্মরণে সোমবার বিকেলে রাজবাড়ী জেলা বার এসোসিয়েশন মিলনায়তনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ শোক সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সভাপতি, প্রখ্যাত আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. কে. এ বারী এবং বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ্যাড আনোয়ারুল হক ও এ্যাড. মানিক মজুমদার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ, ফরিদপুর জেলা শাখার সভাপতি এ্যাড. বিশ^জিৎ গাঙ্গুলী। বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক এ্যাড. মাহবুব রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় রাজবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাড. খান মোঃ জহুরুল হক, প্রয়াত দেবাহুতি চক্রবর্তীর ভ্রাতা ভাস্কর চক্রবর্তী, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সাবেক সভাপতি এ্যাড. শফিকুল আজম মামুন, এ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, রাজবাড়ী থিয়েটারের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী বাবলা, ক্যান্সার সোসাইটির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরতাজ তাজিয়া, সিনিয়র আইনজীবী অমল কুমার সরকার, এ্যাড. সুফিয়া খান রেখা, এ্যাড. নাজমা সুলতানা, এ্যাড. তসলিম উদ্দিন আহমেদ তপন, রাজবাড়ী জেলা বারের যুগ্ম সম্পাদক এ্যাড, আরব আলী, এ্যাড. বিপ্লব কুমার রায় প্রমুখ বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি, রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কমলা কান্ত চক্রবর্তী বাবন। শোক সভায় প্রয়াত এ্যাড. দেবাহুতি চক্রবর্তীর দুই বোন ডা. বন্দনা চক্রবর্তী, অধ্যাপিকা ঈষানী চক্রবর্তীসহ বিশিষ্ট জনেরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন