স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ ক্ষমতা আইন মামলায় ২জন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো, পাংশা উপজেলার বাবুপাড়া গ্রামের মৃত ডাঃ গিয়াস উদ্দিনের ছেলে ও বাবুপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বাশারুজ্জামান সোহাগ (৩৬), রঘুনাথপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে ও পাংশা পৌরসভার ৯নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম (৪৫)।
সোমবার (১৬ নভেম্বর) সাড়ে ১২টার সময় পাংশা থানা পুলিশ পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তেপাপ্ত আসামী বাশারুজ্জামান সোহাগ ও শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামীদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, আসামীরা বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপ সহ সরকারের ভাবমূর্তী ক্ষুন্ন করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারসহ অন্তরঘাঁত মূলক কার্যকলাপ করছে বলে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। অপরাধ দমনে পুলিশী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন