স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর দৌলতদিয়া পুড়াভিটা এলাকায় গোয়ালন্দ উপজেলা প্রশাসনের মাদকবিরোধী বিশেষ অভিযানে চার মাদকসেবীকে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে ওই অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান এবং সহযোগিতা করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, উত্তর দৌলতদিয়া এলাকার মোঃ মজিদ শেখের ছেলে গিয়াস শেখ (৪০), একই এলাকার মৃত মুরাদ আলীর ছেলে শুকুর আলী (৩২), মানিকগঞ্জ জেলার বানিয়াজুড়ি ইউনিয়নের মৃত মজিবরের ছেলে মিজানুর (৩৬) এবং একই এলাকার মৃত কিতাব মিয়ার ছেলে মোঃ রাজু মিয়া (৩৯)।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান বলেন, পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। একই সঙ্গে উপজেলা প্রশাসন মাদকমুক্ত সমাজ গড়তে কঠোর অবস্থানে রয়েছে। গোয়ালন্দ উপজেলাকে মাদকমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পরে দণ্ডপ্রাপ্ত আসামিদের রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন