স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে ইয়াবাসহ মোঃ পলাশ মুন্সি (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ জালাল আহম্মেদ মুন্সির ছেলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টা থেকে সাড়ে ৮ পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় রাজবাড়ীর একটি আভিযানিক দল উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেনের নেতৃত্বে বালিয়াকান্দি থানার গোবিন্দপুর এলাকার আসামী মোঃ পলাশ মুন্সির নিজ দখলীয় বসতঘর ঘেরাও পূর্বক বসতঘরের মধ্যে দণ্ডায়মান অবস্থায় আসামীকে আটক করা হয়। আসামীর দেহ তল্লাশি করে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে উপ-পরিদর্শক মোঃ আকবর হোসেন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধনী-২০২৬) এর সংশ্লিষ্ট ধারায় বালিয়াকান্দি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। আসামী কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। আসামীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন