স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দিতে হেরোইনসহ আটক ময়নুল হাসান (৪০) নামে একজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে মোবাইল কোর্ট। তিনি বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ আব্দুর রহমানের ছেলে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ৫টা থেকে সকাল ৮টায় পর্যন্ত বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলামের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ীর সদস্যবৃন্দ বালিয়াকান্দি থানার গোবিন্দপুর এলাকায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে ময়নুল হাসানের দেহ তল্লাশি কালে হেরোইন সহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের সংশ্লিষ্ট ধারা মোতাবেক আসামীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। আসামীকে জেলা কারাগারে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন