রুবেলুর রহমান : রাজবাড়ীতে শ্রমিক সংগঠন ২২৮৪ -এর ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল করাসহ জেলা শ্রমিকদলের শীর্ষ ৩ নেতার বহিস্কারের দাবিতে বিক্ষোভ করেছে পরাজিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকরা।
সোমবার (১৬ নভেম্বর) রাত ৮টার দিকে ইউনিয়নের কার্যালয়ের সামনে থেকে শহরে বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে এসে পথসভা করেন।
এ সময় বক্তারা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, সভাপতি আব্দুল গফুর মন্ডলসহ শ্রমিকদল নেতা জাহাঙ্গীরের বিরুদ্ধে ঘুষ, দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ করে বলেন, টাকার বিনিময়ে শাহ আলম তার পছন্দের প্রার্থীদের বিজয়ী করেছেন। যারা টাকা দেয় নাই তাদের ভোট কারচুপির মাধ্যমে পরাজিত করা হয়েছে। ব্যালটে গোল সিল ব্যবহার করা হয়েছে। এটা কোথা থেকে এসেছে। এতে বোঝা যায় এখানে কারচুপি করা হয়েছে। এ জালয়াতির নির্বাচন বাতিল করাসহ এসব অনিয়মের মুল হোতা শ্রমিকদল নেতা শাহ আলম আলী, আব্দুল গফুর মন্ডল ও জাহাঙ্গীরকে দল থেকে বহিস্কার করতে হবে। এ জন্য স্থানীয় সাংসদ সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের হস্তক্ষেপ কামনা করেন বিক্ষোভকারীরা।
এ সময় পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী এম এম আবু সায়েম স্বপন, মোহাম্মদ আলী, আব্দুর রাজ্জাক রেজা, কার্যকরী সভাপতি সোবহান মিয়া, সহসভাপতি জাবেদ মোল্লা সহ অনেকে উপস্থিত ছিলেন।
এরআগে গত ১৪ নভেম্বর রাজবাড়ী জেলা বাস, মিনিবাস ও কোচ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ২২৮৪-এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দীতা করেন ৫০ জন প্রার্থী। এবং ২ হাজার ৫৩ জন শ্রমিক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। এদিকে সভাপতি পদে বাস প্রতিক নিয়ে ৯৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন মোঃ রমজান আলী খান, তার নিকটতম প্রতিদ্বন্দী টেবিল ঘড়ি প্রতিক নিয়ে মোঃ আরাফাত খন্দকার পান ৭৫৮ ভোট । সাধারণ সম্পাদক পদে উট পাখি নিয়ে ৪৪৩ ভোট পেয়ে মোঃ মজনু মোল্লা নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আব্দুর রাজ্জাক রেজা হরিণ প্রতীক নিয়ে পান ৩৬৪ ভোট ।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন