মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে মোঃ আশরাফ সিদ্দিকী ওরফে বাচ্চু সরদার (৫০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আশরাফ সিদ্দিকী কালুখালী উপজেলার উত্তর কালুখালী গ্রামের মৃত আঃ আজিজ সরদারের ছেলে। তিনি কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর ) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বুধবার (১৮ নভেম্বর) তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, পাংশা থানার ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ওই আসামি বর্তমান সরকারের বিরুদ্ধে বিভিন্ন অপতৎপরতা এবং সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারসহ অন্তর্ঘাতমূলক কার্যকলাপে লিপ্ত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন