

স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
বুধবার (১৮ নভেম্বর) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জেলার উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা জড়ো হন। সেখান থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ স্মৃতি চত্বরে এসে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
এ সময় রাজবাড়ী জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, সদস্য সচিব ইঞ্জিনিয়ার আমিনুর রহমান ঝন্টু, জেলা কৃষকদলের আহবায়ক আয়ুবুর রহমান, রাজবাড়ী সদর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন সম্রাট, রাজবাড়ী পৌর যুবদলের আহবায়ক শামসুল আলম খান রানা, খায়রুল ইসলাম খায়রু সহ অন্যান্য নেতাকর্মীরা বক্তৃতা করেন।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে আওয়ামী আগুন-সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে প্রতিদিনের মত রাজবাড়ী জেলা যুবদলের নেতাকর্মীরা রাজপথে আছে এবং আগামীতেও রাজপথে থেকে তাদেরকে একইভাবে মোকাবেলা করা হবে। গোপালগঞ্জসহ সারাদেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আমরা রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হয়।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন