মাসুদ রেজা শিশির : পাঁচ ধাপে দেশের মোট ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে প্রথম ধাপে ১ হাজার ৪২টি ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়।
এর মধ্যে রাজবাড়ী জেলার ৫ উপজেলার মধ্যে প্রথম ধাপে কালুখালী ও বালিয়াকান্দি উপজেলায় ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপে গোয়ালন্দ ৪ ও রাজবাড়ী সদর ১৪ টি এবং তৃতীয় ধাপে পাংশা উপজেলায় ১০ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইসির ঘোষিত আগের রোডম্যাপ অনুযায়ী, প্রথম ধাপের ভোট আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পরবর্তী ধাপগুলোর মধ্যে দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
কমিশন সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১২৭টি উপজেলার ১ হাজার ৪২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এছাড়া দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলার ১ হাজার ৬৯টি, তৃতীয় ধাপে ১২০টি উপজেলার ১ হাজার ২৪টি, চতুর্থ ধাপে ৯৬টি উপজেলার ৮১৩টি এবং পঞ্চম ধাপে ৪০টি উপজেলার ৩৮৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ করা হবে।
সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্ধারিত সময়ের মধ্যে এসব নির্বাচনের তপশিল ঘোষণা করবেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন