স্টাফ রিপোর্টার : টমেটোর ভ্যালু চেইন প্রমোশনাল বডির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন রাজবাড়ীর মোঃ গোলাম মোস্তফা এবং কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন টিপু সুলতান। সারাদেশের ২৩টি জেলার টমেটো চাষিদের প্রতিনিধিত্বকারী এ কেন্দ্রীয় কমিটিতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে মোট ১৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ গোলাম মোস্তফা ও কার্যকরী সদস্য টিপু সুলতানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজবাড়ী জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা নাঈম আহম্মেদ বলেন, টমেটো চাষিদের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেওয়ার এ অর্জন অত্যন্ত আনন্দের ও গর্বের। নবনির্বাচিত কমিটি সারাদেশের টমেটো চাষিদের ঐক্যবদ্ধ করে তাদের স্বার্থ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, টমেটোর ভ্যালু চেইন উন্নয়নে উৎপাদন থেকে শুরু করে সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণের প্রতিটি পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং সংগ্রহোত্তর ক্ষতি কমানোর মাধ্যমে টমেটো চাষকে আরও লাভজনক ও বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় করে তোলা সম্ভব।
উল্লেখ্য, কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি বিপণন অধিদপ্তর পাটনার প্রকল্প সারাদেশ থেকে নির্বাচিত ১৩ সদস্যের এ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দেশের ২৩টি জেলার টমেটো চাষিদের প্রতিনিধিত্ব ও নেতৃত্ব প্রদান করবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন