স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলমগীর বিশ^াস আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল আমিন বিশ^াস ওরফে নুরু চেয়ারম্যানের ছেলে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বালিয়াকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছে থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী জিল্লুর রহমান মোস্তফা।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার একটি টিম বালিয়াকান্দি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত চেয়ারম্যান আলমগীর বিশ^াস আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন