স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় মোঃ মিজানুর রহমান (৫১) নামে এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি রাজবাড়ী পৌরসভার চর লক্ষীপুর ৭ নং ওয়ার্ডের মোঃ জয়নাল আবেদীনের ছেলে, রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড এর সাধারণ সম্পাদক । শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার সময় রাজবাড়ী সদর থানার চর লক্ষীপুর এলাকার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, রাজবাড়ী সদর থানায় ২০২৬ সালের ১৪ জুন দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে শনিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন