মাসুদ রেজা শিশির : রাজবাড়ীর পাংশায় শফিকুল ইসলাম নামে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিওর গ্রামের মৃত খালেক প্রামানিকের ছেলে। তিনি পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য বলে জানিয়েছেন পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার মেঘনা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মাঈনুল ইসলাম বলেন, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর পাংশা থানার বিশেষ ক্ষমতা আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত ব্যক্তি বর্তমান সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অন্তর্ঘাতমূলক কার্যকলাপে জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম আরো বলেন, রবিবার গ্রেপ্তার হওয়া শফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন