স্টাফ রিপোর্টার : রাজবাড়ীতে এসবি পরিবহনের চাপায় জিসান (১২) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ব্র্যাকপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে ও খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউটের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র।
সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের করিম ফিলিং স্টেশন এলাকায় এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে ঢাকা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী এসবি পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বাস ফেলে রেখে চালক ও সহকারী পালিয়ে যায়।
আহলাদিপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পালিয়ে গেছে। পরবর্তী আইনী পদক্ষেপ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন