সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দে পরিবেশগত অব্যবস্থাপনা ও অনিয়মের দায়ে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত সোমবার সকাল ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল হুদার নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করেন রাজবাড়ী পরিবেশ অধিদপ্তরের সহকারী পারভেজ আহমেদ।
অভিযানে ন্যাশনাল ডায়াগনস্টিক সেন্টার ও গোয়ালন্দ মেডিকেয়ার ডায়াগনস্টিক ল্যাবকে পরিবেশগত অব্যবস্থাপনার দায়ে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫ ধারায় পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল হুদা বলেন, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম ও অব্যবস্থাপনা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন