স্টাফ রিপোর্টার : আমরা প্রতিদিন কত প্রকার অপচয় করে থাকি। সেই অপচয়ের অর্থ থেকে ২০টি টাকা সাশ্রয় করে দিতে পারি কিডনী রোগে আক্রান্ত অর্পণা মালোকে। রাজবাড়ী সদর উপজেলার ৪ বছরের ছোট্ট শিশু অপর্ণা মালো। অন্য শিশুদের মত হাসি-খেলা আর দুরন্তপনায় সময় কাটানোর কথা, সেই বয়সেই কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করতে হচ্ছে তাকে। সন্তানের চিকিৎসা করাতে গিয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা গোকুল মালো। মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ও মানবিক মানুষের কাছে আর্থিক সহযোগিতার আবেদন জানিয়েছেন পরিবারটি।
শিশু অপর্ণা মালো রাজবাড়ী সদর উপজেলার পৌরসহরের ৬নং ওয়ার্ডের সজ্জনকান্দা এলাকার বাসিন্দা। তার পিতা গোকুল মালো, মাতা জয়া রাণী সরকার। এ দরিদ্র পরিবারের বাবা মা দীর্ঘদিন ধরে তার শারীরিক সমস্যা নিয়ে উদ্বিগ্ন ছিলেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে চিকিৎসকের পরামর্শে বিভিন্ন হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।
গত ২৮ আগস্ট ঢাকার মিরপুর-১ এলাকার খধনধরফ খঃফ (উরধমহড়ংঃরপং)-এ প্রথম আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়। এরপর ৫ সেপ্টেম্বর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দ্বিতীয়বার আল্ট্রাসনোগ্রাম পরীক্ষা করানো হয়।
পরবর্তীতে ঘধঃরড়হধষ ওহংঃরঃঁঃব ড়ভ করফহবু উরংবধংবং ্ টৎড়ষড়মু (ঘওকউট)-তে তৃতীয়বার পরীক্ষা-নিরীক্ষার পর শিশুটির কিডনি-সংক্রান্ত জটিলতার বিষয়ে চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসক ।
পরিবারের অসহায় বাবা ও মা জানান, অপর্ণার উন্নত চিকিৎসার জন্য জরুরিভাবে ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলোরে অবস্থিত ঈযৎরংঃরধহ গবফরপধষ ঈড়ষষবমব ধহফ ঐড়ংঢ়রঃধষ (ঈগঈ ঠবষষড়ৎব)-এ নেওয়া প্রয়োজন। কিন্তু উন্নত চিকিৎসার ব্যয় বহন করার মতো আর্থিক সামর্থ্য নেই অসহায় পরিবারটির।
একটি ছোট্ট শিশুর জীবন বাঁচাতে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। আপনাদের সামান্য সহযোগিতাও হতে পারে অপর্ণার চিকিৎসার বড় অবলম্বন। সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠন এবং হৃদয়বান মানুষের কাছে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তার আবেদন জানিয়েছে পরিবার ।
একটি শিশুর জীবন বাঁচানোর লড়াইয়ে আপনার সহযোগিতা হতে পারে পরিবারের জন্য নতুন আশার আলো। আর্থিক সহযোগিতা ও যোগাযোগ: বিকাশ নাম্বার অপর্ণার মাতা জয়া রানী সরকার :০১৭৪৩৩১৭১২২, নগদ নাম্বার : ০১৮৭০৪৩১১৮৭।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন