
স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশা থানা পুলিশ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১ টার সময় পাংশা থানার আসামীর বসত বাড়ী হইতে পাংশা থানা পুলিশ কর্তৃক পাংশা থানার মামলা নং-৫, তারিখ- ০৮ সেপ্টেম্বর, ২০২৫; জিআর নং-১৯৬/২৫, ধারা- ১৫(১)/১৫(৩) ঞযব ঝঢ়বপরধষ চড়বিৎং অপঃ, ১৯৭৪; মামলার তদন্তেপাপ্ত আসামী বহলাডাঙ্গা গ্রমের মৃত আঃ করিমের ছেলে ও শরিষা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন (৪০) কে গ্রেপ্তার করে।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, এ আসামী বর্তমান সরকার বিরোধী বিভিন্ন কার্যকলাপ সহ সরকারের ভাবমূর্তী ক্ষুন্য করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন অপপ্রচারসহ অন্তরঘাঁত মূলক কার্যকলাপ করিতেছে বলিয়া সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।
