মাসুদ রেজা শিশির : কলেজের পোশাক পরে কিংবা কলেজের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি সরকারি কলেজ কর্তৃপক্ষ। এমনকি এ ধরনের কর্মকাণ্ডে জড়িত শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) দেওয়ার কথাও জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) কলেজের অধ্যক্ষের স্বাক্ষরিত এক জরুরি নোটিশে এ সতর্কবার্তা দেওয়া হয়।
নোটিশে বলা হয়েছে, কোনো শিক্ষার্থী কলেজের পোশাক পরে, কলেজ ক্যাম্পাসে অবস্থান করে কিংবা কলেজের নাম ব্যবহার করে টিকটক ভিডিও তৈরি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের তাৎক্ষণিকভাবে টিসি দেওয়ার বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও বিষয়টি পর্যবেক্ষণের জন্য কলেজের অনার্স বিভাগের সব বিভাগীয় প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করেছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন