স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে তিনি রাজবাড়ী সদর থানায় যোগদান করেন। পরে দায়িত্ব বুঝে নেন তিনি।
জানাগেছে, মোঃ আনোয়ার হোসেন পাবনা জেলার সুজানগর উপজেলার বাসিন্দা। তিনি রাজবাড়ী থানায় যোগদানের আগে জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। সেখান থেকে বদলি হয়ে তিনি রাজবাড়ী সদর থানার নতুন কর্মস্থলে দায়িত্বভার গ্রহণ করেন।
অন্যদিকে, প্রশাসনিক রদবদলের অংশ হিসেবে রাজবাড়ী সদর থানার বিদায়ী অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন