স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে আহম্মদ আলীকে স্ব পদে পুনর্বহাল করা হয়েছে। হাইকোর্ট বিভাগের আদেশ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ের নির্দেশনার আলোকে প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার লক্ষ্যে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ২৪ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশ সূত্রে জানা যায়, মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ২৮০৭/২০২৫-এর ২১ জুন আদেশের আলোকে ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত ১৫ জানুয়ারি ২০২৫ এর আদেশ আইনগত কর্তৃত্ব বহির্ভূত এবং আইনগতভাবে কোনো কার্যকারিতা নেই মর্মে ঘোষণা করা হয়।
পরবর্তীতে হাইকোর্টের আদেশের আলোকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের (ইউপি-১ শাখা) গত ১০ নভেম্বরনএবং রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার গত ১৯ নভেম্বর আদেশের মাধ্যমে আহম্মদ আলীকে স্ব পদে পুনর্বহালের নির্দেশনা প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় ইসলামপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার স্বার্থে চেয়ারম্যান হিসেবে আহম্মদ আলীকে স্ব পদে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন