মেহেদী হাসান : “রপ্তানিমুখী প্রাণী সম্পদে গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন করা হয়।
এর আগে রাজবাড়ী জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে বের করা হয় একটি র্যালি। র্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ। পরে জেলা প্রানী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা প্রানী সম্পদ কর্মকর্তা প্রকাশ রঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে রাজবাড়ী পুলিশ সুপার মীর মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান প্রমুখ বক্তৃতা করেন।
সভায় বক্তারা বলেন, প্রাণি সম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাণী সম্পদ অধিদপ্তর খামারিদের নানা ধরণের পরামর্শ দিয়ে আসছে প্রানী সম্পদ দপ্তর।
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত মেলায় প্রাণি সম্পদ খাতের বিভিন্ন পণ্য ও সেবা নিয়ে ৩০ টি স্টল বসেছিলো।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন