

মেহেদী হাসান : সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, আগামী ১২ ডিসেম্বর জাতীয় সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার বিকেলে রাজবাড়ীর বরাটে ডা. আবুল হোসেন ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে তিনি এ মন্তব্য করেন।
সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে বিএনপি সরকার খুবই আগ্রহী। ঝিমিয়ে পরা খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নিতে কাজ করছে সরকার।
এ সময় তিনি আরো বলেন, সুস্থ্য দেহ আর সুস্থ্য মন তৈরি করতে খেলাধুলার কোন বিকল্প নাই। আমাদের নতুন প্রজন্মকে মাদক থেকে পড়াশোনা ও খেলাধুলায় আগ্রহী করতে সব ধরনের উদ্যোগ নিচ্ছে সরকার।
এ সময় রাজবাড়ীর পুলিশ সুপার মীর মনির হোসেন, ফুটবল এসোসিয়েশনের সভাপতি অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, জেলা বিএনপির সাবেক সদস্য অর্ণব মাহমুদ হ্রষিত, বিএনপি নেতা গাজী হাবিব, কে সবুর শাহিন, যুবদলের আহব্বায়ক খায়রুল আনাম বকুলসহ কয়েক হাজার ফুটবল দর্শনার্থী উপস্থিত ছিলেন।
বরাটে ডাঃ আবুল হোসেন ক্লাবের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় নিদিষ্ট সময়ে কোন গোল না হওয়ায় ট্রাইবেকারে কলেজপাড়া বনানী সংঘ বরাট একতা সংঘকে ৪-৩ গোলে পরাজিত করে। পরে অতিথিরা পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক : খান মোহাম্মদ জহুরুল হক
কার্যালয় : রাজবাড়ী প্রেসক্লাব ভবন, কক্ষ নং : ৩ (নীচতলা),
প্রধান সড়ক, রাজবাড়ী।
ফোন : ০১৭১১-১৫৪৩৯৬, ০১৯৭১১-৫৪৩৯৬
ই-মেইল : rajbariprotidin409@gmail.com
স্বত্ব © ২০২৬ রাজবাড়ী প্রতিদিন