সকল শ্রেণী-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা : বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলামের যোগদান

লেখক:
প্রকাশ: ২ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম যোগদান করেছেন। বুধবার সকালে তিনি বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেছেন। মাদারীপুর জেলার বাসিন্দা সৈয়দ মুরাদ ইসলাম বিসিএস ৩৭ তম ব্যাচ।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রজ্ঞাপন ও দাপ্তরিক তথ্যানুযায়ী, ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম ইতিপূর্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়েছে।
যোগদানের পর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মুরাদ ইসলাম বলেন, আমি সেবাকে জনগণের দ্বোড়গোড়ায় পৌঁছে দিতে চাই। আমার দায়িত্ব পালনকালে উপজেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।