কাজীবাধায় বসতবাড়ী থেকে ১০ লক্ষাধিক টাকার স্বর্ণালংকার ও মালামাল চুরি

লেখক:
প্রকাশ: ১০ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাঁধা গ্রামের বসতবাড়ী থেকে স্বর্ণালংকার ও অন্যান্য মালামালসহ ১০ লক্ষাধিক টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে।
বাড়ীর মালিক শিবলী মাহমুদ সমুদ্র বলেন, বাবার অসুস্থতার কারণে পরিবারের লোকজন গত ০৫ ফেব্রুয়ারী বসতবাড়ী তালাবদ্ধ করে ঢাকায় চলে যায়। মাঝেমধ্যে আমি রাজবাড়ীতে প্রয়োজনীয় কাজে আসি এবং আবার ঢাকায় চলে যাই। গত ১০ আগস্ট শেষবার রাজবাড়ীতে আসি এবং কাজ শেষে গত ১২ আগস্ট দুপুর ২টার সময় বসতবাড়ী তালাবদ্ধ করে পুনরায় ঢাকায় চলে যাই। গত ১৬ অক্টোবর রাত ৯ টার সময় আমি ও আমার মা রাজবাড়ী সদর থানার কাজীবাঁধা গ্রামের বসতবাড়ীতে আসি। আমাদের বসতবাড়ীতে এসে দেখি বসতবাড়ীর বারান্দার গ্রীল ভাঙ্গা এবং সব ঘরের দরজা খোলা এবং জিনিসপত্র এলোমেলো করা। তখন আমরা বসতবাড়ীর মালামাল পর্যাবেক্ষন করে দেখি অজ্ঞাতনামারা আমাদের অনুপস্থিতিতে বসতবাড়ীর বারান্দার গ্রীল কেটে ঘরের দরজার তালা কেটে বসতবাড়ীতে প্রবেশ করে। বসতঘরে থাকা ১ টি স্বর্ণের চেইন, ৫টি স্বর্ণের আংটি যাহার ওজন ২ ভরি, মূল্য ৪ লক্ষ টাকা, রুপার গহনা ৪০ ভরি, যাহার মূল্য ২ লক্ষ টাকা, আইপিএসের ব্যটারী ও মেশিন, ৪০ টি শাড়ি, ৩ টি সিলিং ফ্যান, ডিনার সেট, প্রায় ৬ বস্তা হাড়ি, পাতিল সহ আনুসাঙ্গিক মালামাল যাহার সর্বমোট মূল্য ১০ লক্ষ টাকা চুরি করে নিয়া যায়। আমার ডাকচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনার বিস্তারিত দেখেন ও শোনেন। আমার ধারনা অজ্ঞাতনামারা ১২ আগস্ট দুপুর ২ টার পর থেকে গত ১৬ অক্টোবর রাত ৯ টার মধ্যে যে কোন সময় আমাদের বসতবাড়ীর বারান্দার গ্রীল কেটে ১০ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে গত ১৭ অক্টোবর রাজবাড়ী সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।