
শেখ মামুন : রাজবাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। রাজবাড়ী সদর উপজেলা ও রাজবাড়ী পৌরসভার মধ্যে এ প্রীতি ও প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক তারিফ উল হাসান, শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফয়জুর রহমান, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি এবিএম মঞ্জুরুল আলম দুলাল, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার সহ অনেকেই উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন, জেলা ফুটবল টিমের কোচ কাজী কৌশিক আহমেদ শাহিন। খেলায় রাজবাড়ী পৌরসভা টিমকে ১-০ গোলে হারিয়ে রাজবাড়ী সদর উপজেলা বিজয়ী হয়। খেলা শেষে উভয় টিমের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
