কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী

লেখক:
প্রকাশ: ৩ ঘন্টা আগে

মেহেদী হাসান : আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজ্বয়ী উপন্যাস বিষাদ সিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৯ তম জন্মবার্ষিকী আজ ১৩ নভেম্বর।
সাহিত্যিক মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া লাহিনীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবা মীর মোয়াজ্জেম হোসেন ও মাতা দৌলতন নেছা। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। সেখানেই তাকে সমাহিত করা হয়। তার স্মৃতি রক্ষার্থে সাংস্কৃতি মন্ত্রণালয়ের অর্থায়নে পদমদীতে মীর মশাররফ হোসেন স্মৃতি কেন্দ্র নির্মাণ করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মীরের ১৭৯ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ১৩ নভেম্বর সকালে স্মৃতিকেন্দ্রে শ্রদ্ধাঞ্জলি ও সেমিনারের আয়োজন করেছে বাংলা একাডেমি। দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, বাংলা একাডেমীর মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। সভাপতিত্ব করবেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। এছাড়াও রাজবাড়ীর জেলা প্রশাসন ও বাংলা একাডেমীর উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
দিবসটি উপলক্ষে, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ, মীর মশাররফ হোসেন কলেজসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন পদমদীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ কর্মসূচি হাতে নিয়েছে।
জানাগেছে, বিষাদ সিন্ধুর রজয়িতা মীর মশাররফ হোসেন গল্প, উপন্যাস, নাটক কবিতাসহ ৩৭ টি বই রচনা করেছেন। তার লিখিত গ্রন্থসমূহের মধ্যে, বিষাদ সিন্ধু, রত্নবতী, বসন্তকুমারী, জমিদার দর্পণ, গড়াই ব্রীজ বা গৌড়ী সেতু সঙ্গীতলহরী অন্যতম।