পাংশায় গ্রাম পুলিশ বাহিনীর মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী

লেখক:
প্রকাশ: ২০ minutes ago

মাসুদ রেজা শিশির : জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক উপজেলা প্রশাসনের সহায়তায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্য গণের জন্য মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ীর পাংশা উপজেলার ১০ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশের অংশ গ্রহণে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) এর আয়োজনে ও পাংশা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় মাস ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়।
বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়।
সমাপনীতে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রিফাতুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সনদ বিতরণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশিদ। এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাদ আহম্মেদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) মোঃ রাকিবুর রহমান,পাংশা মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুর রহমান রাজা, পৌর বিএনপি সাবেক সাধারণ সম্পাদক মোঃ শওকত আলী সরদার, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, কোর্স সমন্বয়ক উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামসহ ৪০ জন প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।