
মোস্তফা, ফাজিল, জালাল—এই নামগুলোতে উত্তর প্রদেশের হিন্দুত্ববাদী বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের আপত্তি। তাই অনিচ্ছা সত্ত্বেও নাম পাল্টাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
ভারতের উত্তর প্রদেশের লখিমপুর খেরির একটি গ্রামে গত বছরের অক্টোবরে মরমি কবি সন্ত কবিরের স্মরণে আয়োজিত এক ধর্মীয় সমাবেশে বক্তৃতা দিচ্ছিলেন রাজ্যের উগ্র হিন্দুত্ববাদী বিজেপিদলীয় মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এ সময় তিনি জানতে পেরে অবাক হন, গ্রামটির নাম মোস্তফাবাদ। অথচ সেখানে একজনও মুসলিম বাসিন্দা নেই। এই জনতাত্ত্বিক বিষয়টিই তাঁর কাছে মোস্তফাবাদের নাম পরিবর্তনের জন্য যথেষ্ট যুক্তি হিসেবে কাজ করেছিল।
