সেভেন স্টার কিং রাজবাড়ী আয়োজিত ফুটবল টুর্নামেন্ট

লেখক:
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর শহীদ খুশি রেলওয়ে ময়দানে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ‘সেভেন স্টার কিং রাজবাড়ী’ আয়োজিত ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় পাংশা একাদশ ও রাজধরপুর বালিয়াকান্দি একাদশ। ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দলই একাধিক আক্রমণ ও পাল্টা-আক্রমণ চালালেও কোনো পক্ষই গোলের দেখা পায়নি। ফলে নির্ধারিত সময় শেষে খেলাটি ০-০ সমতায় অমিমাংসিত থাকে। পরবর্তীতে ম্যাচের ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেন খেলা পরিচালনাকারী। টাইব্রেকারে রাজধরপুর বালিয়াকান্দি একাদশকে ৫-৪ গোলের ব্যবধানে পরাজিত করে জয়ের হাসি হাসে পাংশা একাদশ।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ রেজাউল করিম শিকদার পিন্টু। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার মোঃ আবদুল জলিল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হাসান (আরিফ) উপস্থিত ছিলেন। পুরো খেলাটি পরিচালনা করেন, এস এম কাউসার মাহামুদ।