রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার সমাপনী

লেখক:
প্রকাশ: ২০ ঘন্টা আগে

“বৃক্ষ রোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে।

বুধবার বিকেলে জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে আজাদী ময়দানে সপ্তাহব্যাপী এ মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মারুফ-উল হাসান, বন কর্মকর্তা সানজিদা সুলতানা প্রমুখ বক্তৃতা করেন।

জেলা প্রশাসন ও সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে শুরু হওয়া এ মেলা পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। তবে গাছ বিক্রির জন্য আরও ৩দিনন প্রদর্শিত হবে।