
যুক্তরাষ্ট্রের কোম্পানি বোয়িং থেকে ২১টি উড়োজাহাজ ভাড়ায় আনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে দেশি কোম্পানি ইউএস-বাংলা এয়ারলাইনস। ২০২৭ সালের মধ্যে এসব উড়োজাহাজ ধাপে ধাপে ইউএস–বাংলা এয়ারলাইনসের বহরে যুক্ত হবে।
আজ বুধবার রাজধানীর বনানীর একটি হোটেলে এ উপলক্ষে আয়োজিত ‘বিয়ন্ড উইথ বোয়িং’ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত।
স্বাগত বক্তব্য দেন ইউএস-বাংলা গ্রুপ ও ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।
