গোয়ালন্দে ৮ মেধাবী শিক্ষার্থীকে ইউএনও’র সাইকেল উপহার
লেখক:
প্রকাশ: ১ ঘন্টা আগে
সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উন্নয়ন তহবিলের অব্যায়িত রাজস্ব আয় হতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনের পক্ষ থেকে বাই সাইকেল বিতরণের আয়োজন করা হয়। এসময় উপজেলা কর্মকর্তা সাথী দাস নিজে উপস্থিত থেকে ৮ জন ছাত্রীদের মাঝে এসমস্ত সাইকেল তুলে দেন।
২০২৩-২৪ অর্থবছর এবং ২০২৪-২৫ অর্থবছরে অব্যায়িত রাজস্ব অর্থ দিয়ে মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনায় উদ্বুদ্ধ করা এবং তাদের যাতায়াতের সুবিধার্থে এ বাইসাইকেল বিতরণ করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, দৌলতদিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।