রাজবাড়ীর ধর্ষণ চেষ্টা মামলার আসামি মাগুরা থেকে গ্রেপ্তার

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষণের চেষ্টা মামলার ১ জন আসামীকে গ্রেপ্তার করেছে ।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার ঘোষের দিকনির্দেশনায় এসআই মোঃ ওবায়দুর রহমান এবং এসআই মোঃ রুস্তম আলী সহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা জেলার শ্রীপুর থানার জয়নগর আড়ালিয়া গ্রামের মোথন বিশ্বাসের বসত বাড়ীতে অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী সদর থানার মামলা নং-২৫, তারিখ- ১৬/০৬/২০২৬ খ্রিঃ, ধারা- ৯(৪)(খ) নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ ধর্ষনের চেষ্টা মামলার আসামী রাজবাড়ী সদর উপজেলার শহীদ পাচুরিয়া গ্রামের নিরাঞ্জন মন্ডলের ছেলে মিঠুন মন্ডল (২২) কে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামীকে ৩১ জুলাই রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।