গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বালিয়াকান্দিতে বিক্ষোভ মিছিল

লেখক:
প্রকাশ: ১ সপ্তাহ আগে

আনোয়ার হোসেন/ মোঃ আমিরুল হক : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বালিয়াকান্দি উপজেলা শাখা।
শনিবার বিকাল ৫টায় বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে শহরের তালপট্রি জামায়াতের অফিসে গিয়ে শেষ হয়। এসময় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা জামায়াতের আমীর মাওলানা অব্দুল হাই জোয়াদ্দার, সাধারণ সম্পাদক অ্যাার্ডঃ আব্দুর রাজ্জাক, রাজবাড়ী জেলা ইউনিট সদস্য খোন্দকার মাওলানা মনির আযম মুন্নু, উপজেলা সহকারী সেক্রেটারী মিরাজুল ইসলাম মিরাজ বক্তব্য রাখেন। এছাড়া সমাবেশে উপস্থিত ছিলেন,বহরপুর ইউনিয়নের জামায়াতের সভাপতি মোস্তোফা জামান, নবাবপুরের ইউনিয়নের জামায়াতের সভাপতি রোকনুজ্জামান, জামালপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইসাহাক মোল্লা, বালিয়াকান্দি ইউনিয়নের সভাপতি, মাওলানা রফিকুল ইসলাম, ইসলামপুর ইউনিয়নের সভাপতি মাওলানা ইদ্রিস আলী, নারুয়া ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম, জঙ্গল ইউনিয়নের সভাপতি বছির উদ্দিন ও শ্রমিক কল্যান ফেডারেশনের উদ্রিস আলী প্রমুখ।
বক্তারা গণভোটের রায় ও জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।