গোয়ালন্দে নারীর সঙ্গে ছাত্রদল নেতার নাচের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল

লেখক:
প্রকাশ: ৪ দিন আগে

সিরাজুল ইসলাম : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছাত্রদলের সহ -সাংগঠনিক সম্পাদক আজাদের নারীর সঙ্গে নাচের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় জেলা উপজেলার রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
‘গোয়ালন্দ পর্যবেক্ষন’ নামের একটি ফেসবুক পেজ থেকে ভিডিওটি আপলোড করা হয়। ক্যাপশনে বলা হয়, ‘পতিতালয়ের পতিতা নিয়ে গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আজাদের নাচ’ এমন মন্তব্যের সঙ্গে ভিডিওটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে দেখা যায়, আজাদ এক নারীকে জড়িয়ে ধরে নাচছে সেই সাথে মাঝে মাঝে ধূমপান করছে। রহমান আনিস নামে একজন লিখেন মড়ড়ফ হবংি এভাবে নেতাদের রং তামাশা ছাড়তে হবে জনগণ উপকৃত হবে। গোয়ালন্দ পৌর বিএনপির সদস্য মিজানুর রহমান লালটু লিখেন ‘ভালোই নাচে’।
এ বিষয়ে ছাত্রদল নেতা আজাদের কাছে জানতে চাইলে ভিডিওটা তার নিজের নৃত্য নয় বলে জানান, তিনি জানান অন্য জনের নাচের সাথে তার চেহারা যুক্ত করা হয়েছে। তাছাড়া তিনি ধূমপান করেন না বলে জানান। তিনি আরও বলেন, সামাজিক ভাবে সন্মান ক্ষুন্ন করার উদ্দেশ্য ভিডিও ছড়ানো হয়েছে।
গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু বলেন, বিষয়টি শুনেছি। তবে এআই কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি সত্যতা পেলে পরবর্তী সময়ে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।