ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

লেখক:
প্রকাশ: ১৮ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাজবাড়ী রেল গেইট বটতলায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী মাওলানা ইলিয়াস হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি এ্যাড. জাহাঙ্গীর আলম খান ( জাহিদ হাসান)। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলার সদস্য হাফেজ ইব্রাহীম খলিল, সভাপতির উদ্বোধনী বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম (মিলন)। উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি মাওঃ মাসুদুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, পাংশা উপজেলা শাখার সভাপতি হাফেজ মহিউদ্দিন মানিক, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মোঃ হারুন অর রশিদ খান। জেলা দায়িত্বশীলদের বক্তব্য দেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা আব্দুল কাইয়ুম। বক্তব্য রাখেন, জাতীয় শিক্ষক ফোরাম, রাজবাড়ী জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ সিদ্দিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি মুফতী রইচ উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গোয়ালন্দ উপজেলা শাখার সভাপতি মোঃ মেহের মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ কালুখালী উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশ, রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল্লাহ শেখ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শূরা সদস্য আব্দুর রহিম আল মাহমুদ (সুমন), বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড, রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল আলীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারী মোঃ আরিফুল ইসলাম, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্বারী আবু ইউসুফ প্রমুখ। জেলার সকল সংগঠনের সকল মৃত মুজাহিদদের রুহের মাফিরাতের জন্য বিশেষ দোয়া করা হয়।