রাজবাড়ীতে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনী প্রশিক্ষণ

লেখক:
প্রকাশ: ৭ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনী প্রশিক্ষণ (স্থানীয় সরকার নির্বাচন) ২য় ব্যাচের ২ দিন মেয়াদী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজবাড়ী পুলিশ লাইন্স-এ নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনি প্রশিক্ষণ (স্থানীয় সরকার নির্বাচন) ২য় ব্যাচের ২ দিন মেয়াদী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম-সেবা উপস্থিত থেকে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
এ প্রশিক্ষণ কোর্সে রাজবাড়ী জেলার বিভিন্ন থানা ও ইউনিট, হাইওয়ে পুলিশ এবং সিআইডি থেকে আগত মোট ৫০ জন প্রশিক্ষণার্থী সদস্য অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণার্থীদের নির্বাচনি দায়িত্বে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, জনগণের আস্থা অর্জন, আইন প্রয়োগে মানবিকতা এবং শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে প্রশিক্ষণ প্রদান করা হবে। পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, “স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার মূল চাবিকাঠি হলো আমাদের দক্ষতা এবং দায়িত্ববোধের সঠিক প্রতিফলন। এই প্রশিক্ষণ পুলিশ সদস্যদের নির্বাচনী আইন, আচরণবিধি এবং নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনসম্পৃক্ততার বিষয়ে আরও পরিপক্ব করবে। নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে সাধারণ মানুষের মনে আস্থা তৈরি করতে পারাই হবে আমাদের সবচেয়ে বড় সাফল্য। এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে জেলা পুলিশ রাজবাড়ীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।