
আদম আলী : রাজবাড়ীর কালুখালী উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুর আড়াই টায় কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে রতনদিয়া রজনীকান্ত সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, কালুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এর পরিকল্পনায় স্কুল পর্যায়ে আজ যে সকল সামগ্রী বিতরণ করা হচ্ছে তা সত্যি আমাদের কল্পনার বাহিরে। শিক্ষাই জাতীর মেরুদণ্ড তাই তিনি শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন।
হারুন অর রশীদ আরো বলেন, আমাদের সরকার প্রান্তিক পর্যায়ে উন্নয়নের ছোয়া পৌঁছে দিতে চান। আমরা সে লক্ষ্যে জনগুরুত্বপূর্ণ কাজ গুলো আগে করে যাচ্ছি। আমাদের স্বল্পমেয়াদী ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা রয়েছে। জনগনের জীবন মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। সকলের সহযোগিতায় একটি বাসযোগ্য রাষ্ট্র গঠন করতে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
