বালিয়াকান্দিতে শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ

লেখক:
প্রকাশ: ১৯ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের ২০২৫-২৬ অর্থ বছরের এডিপি (বিশেষ) বরাদ্দের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী, হারমোনিয়াম ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসকল সামগ্রী বিতরণ করেন, রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। এসময় উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া, রাজবাড়ী পুলিশ সুপার মোহাম্মদ মন্জুর মোর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ-উল-হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ।
অনুষ্ঠানে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের পরিকল্পনায় স্কুল পর্যায়ে আজ যে সকল সামগ্রী বিতরণ করা হচ্ছে।