সড়ক দুঘর্টনায় আহত-নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরীর লক্ষে রাজবাড়ী জেলা টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ১৬ ঘন্টা আগে

স্টাফ রিপোর্টার : সড়ক দুঘর্টনায় আহত-নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরীর লক্ষে রাজবাড়ী জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ী জেলা প্রশাসক আফরোজা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাজবাড়ী জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মোঃ আব্দুস সালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম, রাজবাড়ী সিভিল সার্জন ডা. এস. এম. মাসুদ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সড়ক দুঘর্টনায় আহত-নিহতদের নির্ভুল ডাটাবেজ তৈরীতে সমন্বিত ভাবে কাজ করার আহবান জানান।